advertisement
advertisement

স্টিলের দরজা খুলে বাইরে যাচ্ছিল দুই বোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
স্টিলের দরজা খুলে বাইরে যাচ্ছিল দুই বোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

advertisement

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ফাতেমা ও নাহিদা ওই গ্রামের কৃষক শাহাব উদ্দিনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিনের পুরোনো একটি ঘর থেকে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটির কারণে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়। সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।আবুল কাশেম ফকির, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এক ঘর থেকে আরেক ঘরে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। কিন্তু ত্রুটি থেকে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে যায়।

ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।ওই সময় শিশুদের মা আয়না মতি বেগম বাড়ির বাইরে ঘাস কাটতে গিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর