advertisement
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। (প্রাথমিক বিজ্ঞান: অধ্যায় ৫) পদার্থের মূল ভিত্তি অণু ও পরমাণু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। (প্রাথমিক বিজ্ঞান: অধ্যায় ৫) পদার্থের মূল ভিত্তি অণু ও পরমাণু

advertisement

প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্নঅধ্যায়-৫প্রশ্ন: অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করো।উত্তর: পদার্থ তিন অবস্থায় থাকে—কঠিন, তরল ও গ্যাসীয়। এ অবস্থার পার্থক্য মূলত অণুগুলোর বিন্যাস ও গতির ওপর নির্ভর করে।কঠিন পদার্থ: কঠিন অবস্থায় অণুগুলো খুব ঘনভাবে একে অপরের পাশে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাই কঠিন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে।

যেমন: বরফ ও পাথর।তরল পদার্থ: তরলের অণুগুলো কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে এবং আকর্ষণ শক্তি মাঝারি। তাই তরল পাত্রের আকার ধারণ করে, কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে। যেমন: পানি ও তেল।গ্যাসীয় পদার্থ: গ্যাসের অণুগুলো সবচেয়ে দূরে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি খুবই কম। অণুগুলো চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই।

যেমন: জলীয় বাষ্প ও অক্সিজেন।প্রশ্ন: বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশদূষণ কমানোর জন্য কী কী করা যায়?উত্তর: পরিবেশদূষণ কমানোর জন্য বাসাবাড়ির বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়:বর্জ্য আলাদা করা: জৈব, পুনর্ব্যবহারযোগ্য (প্লাস্টিক, কাগজ, কাচ) এবং অ-পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে ফেলা।জৈব বর্জ্য কম্পোস্ট তৈরি: রান্নাঘরের সবজি খোসা, ফলের খোসা ইত্যাদি থেকে কম্পোস্ট সার তৈরি করা।প্লাস্টিক পুনর্ব্যবহার: পানির বোতল, প্যাকেট বা প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করা।কাগজ ও পিচবো...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর