২০ ফেব্রুয়ারি ২০২০, মধ্য সৌদি আরবের আল-খারজে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কাছে এক মার্কিন বিমানবাহিনীর সদস্য।
বহু বছর ধরেই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে আসছে। দেশটির তেল অবকাঠামো থেকে শুরু করে রাজধানী রিয়াদ—কোনো কিছুই তাদের হামলার বাইরে থাকেনি।তবে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা সৌদি আরবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।৬ অক্টোবর থেকে চালানো এসব হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন প্রায় ৪০০ জন। সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের রাজধানী।প্রশ্ন হচ্ছে, হুতিদের সাম্প্রতিক হামলাগুলো বারবার কীভাবে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারছে?
আর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলো সুরক্ষিত রাখার সক্ষমতা সম্পর্কে এসব হামলা কী বার্তা দিচ্ছে?সৌদি আরব বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।