advertisement
advertisement

এক জোড়া টিয়া ২ লাখ ৩০ হাজার টাকা, কেন এত দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
এক জোড়া টিয়া ২ লাখ ৩০ হাজার টাকা, কেন এত দাম

দেখতে অনেকটা চেনা সবুজ টিয়ার মতোই। তবে পালকের রং সবুজ নয়, তাতে ছড়িয়ে আছে বেগুনি আভা। মিরপুর, ঢাকা

advertisement

বাঁকানো লাল ঠোঁট, ঘাড়ে কালো দাগ আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি। দেখতে অনেকটা চেনা সবুজ টিয়ার মতোই। তবে পালকের রং সবুজ নয়, তাতে ছড়িয়ে আছে বেগুনি আভা। রাজধানীর মিরপুরের শাহআলী মাজার এলাকায় প্রতি শুক্রবার বসে পোষা প্রাণীর হাট। ২ অক্টোবর এই হাটে এমন এক জোড়া টিয়ার দাম চাওয়া হয়েছিল ২ লাখ ৩০ হাজার টাকা।পাখি দুটির নাম রিংনেক ভায়োলেট। সাধারণ রিংনেকের সঙ্গে চেহারায় তেমন পার্থক্য নেই, তবে পালকের রঙের কারণেই এদের আলাদা কদর।

বিশেষ রঙের এই পাখির দাম কেন এত বেশি? এর পেছনে রয়েছে জিনগত বৈচিত্র্য, বাছাই করা প্রজনন, বাজারে সীমিত সরবরাহ ও আমদানির বিধিনিষেধ।আ ন ম আমিনুর রহমান, পোষা পাখি ও বন্য প্রাণী প্রজনন বিশেষজ্ঞরিংনেক ভায়োলেট হলো রিংনেক প্যারাকিটের একটি মিউটেশন। বাছাই করা প্রজননের মাধ্যমে লুটিনো, ব্লু ভায়োলেট, অ্যালবিনো, ক্লিয়ারফেস, বাটার কাপসহ নানা রঙের রিংনেক পাওয়া যায়।সবুজ থেকে বেগুনি রিংনেক প্যারাকিটের স্বাভাবিক রং সবুজ।

তবে জিনগত বৈচিত্র্যের কারণে এদের পালকে ভিন্ন রং দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর