advertisement
advertisement

প্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
প্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগল

গুগল এআই স্টুডিওর সাহায্যে তৈরি অ্যাপ সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে

advertisement

গুগল এআই স্টুডিওর সাহায্যে প্রোগ্রামিং ছাড়াই বিনা মূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। তবে এত দিন তৈরি করা অ্যাপ সরাসরি ফোনে ইনস্টল করতে কম্পিউটারের সঙ্গে ইউএসবি সংযোগ স্থাপন এবং ইউএসবি ডিবাগিং চালু করার মতো কিছু কারিগরি ধাপ অনুসরণ করতে হতো। এ সমস্যা সমাধানে গুগল প্লেতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।

নতুন এ সুবিধা চালুর ফলে গুগল এআই স্টুডিওর সাহায্যে তৈরি অ্যাপ গুগল প্লের মাধ্যমে নিজের ফোনে চালু করা যাবে।গুগলের তথ্যমতে, গুগল এআই স্টুডিওতে তৈরি ব্যক্তিগত অ্যাপ সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে। অ্যাপগুলো গুগল প্লের ব্যক্তিগত সংগ্রহে থাকবে। ফলে সেগুলো সবার জন্য উন্মুক্ত প্লে স্টোরের তালিকা বা অনুসন্ধানের ফলাফলে দেখা যাবে না।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ নির্বাচিত কয়েকটি দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর