advertisement
advertisement

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, আবেদন করুন দ্রুত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, আবেদন করুন দ্রুত

advertisement

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিন বছরের গবেষণার সুযোগ নিয়ে চালু হয়েছে সায়েন্স ফেলোশিপ। প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহী মেধাবী ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা এতে আবেদন করতে পারবেন।যেসব বিষয়ে গবেষণার সুযোগএই ফেলোশিপে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি, সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।আইএমএফে ইন্টার্নশিপ, ১০–১২ সপ্তাহ ওয়াশিংটনে কাজের সুযোগ ফেলোশিপের সুবিধাস্টাইপেন্ড: বছরে ৯৮ হাজার ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা)।

এর পাশাপাশি স্ট্যানফোর্ডের বিভিন্ন সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার, সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার স্থানান্তর ব্যয় এবং যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন ও ভিসা ব্যয়ে সহায়তা দেওয়া হবে।যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সায়েন্স ফেলোশিপে বছরে দেবে ৯৮ হাজার ডলার।আবেদনের যোগ্যতাআবেদনকারীদের অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরু হওয়ার সময়ের আগের তিন বছরের মধ্যে পিএইচডি অর্জন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর