advertisement
advertisement

ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে পুলিশ

ইমরান খান

advertisement

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। বলা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর নাগরিকত্ব ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়তে বলেছে মুম্বাই পুলিশ।১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভে অংশ নেন ইমরান।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) এ কর্মসূচিতে অংশ নেন কয়েক শ মানুষ।বিক্ষোভ থেকে তাঁদের আটক করে মুম্বাই পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ইমরানও।

ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।মুম্বাই থেকে অভিনেতা হয়েছলেন ইমরান খান আটককেন ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিসাবেক বিজেপি সংসদ সদস্য কিরিট সোমাইয়ার দাবি, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর ওসিআই কার্ড রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর