advertisement
advertisement

মায়ামিকে প্লে–অফে তোলায়ও অবদান রাখলেন মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
মায়ামিকে প্লে–অফে তোলায়ও অবদান রাখলেন মেসি

ইন্টার মায়ামির জয়ের পর দর্শক অভিবাদনের জবাবে লিওনেল মেসি

advertisement

নিউইয়র্ক সিটি এফসিকে ২–০ গোলে হারিয়ে ২০২৬ মেজর লিগ সকারে (এমএলএস) প্লে–অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আজ সকালে অনুষ্ঠিত এ ম্যাচে ইন্টারের হয়ে জেরমান বেরতেরেম ও রদ্রিগো দি পল গোল করেন।নু স্টেডিয়ামে ২০ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার বেরতেরেম। বক্সের ভেতরে লুইস সুয়ারেজের পাস থেকে গোলটি করেন। প্রথমার্ধে যোগ করা সময়ে দি পলের গোলের উৎস ছিলেন মেসি।

বক্সের সামনে থেকে দারুণ শটে গোলের আগে ডান প্রান্ত থেকে মেসির পাস পান দি পল। ক্যারিয়ারে এটা মেসির ৪২৭তম অ্যাসিস্ট।এমএলএসে গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসি এখন সবার ওপরে। ২৫ ম্যাচে করেছেন ২৩ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে সেটা ৩১ ম্যাচে ২৭ গোল। এমএলসে চলতি মৌসুমে গোল বানানোতেও সান ডিয়েগো উইঙ্গার আন্দেয়ার্স দ্রেয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে (১৪) মেসি।

সব মিলিয়ে এ মৌসুমে ৩১ ম্যাচে ৪১ গোলে অবদান রেখে ৩৯ বছর বয়সের ভারটা ভুল প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।দি পলের সঙ্গে গোল উদ্‌যাপন মেসিরপ্লে–অফ অঞ্চলের বাইরে থাকা নিউইয়র্ক সিটি এফসি ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর