advertisement
advertisement

এনদ্রিক ‘ঈশ্বরের সঙ্গে কথা বলা’র পরই ৭ মিনিট ৪৩ সেকেন্ডের ঝড় তোলে রিয়াল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
এনদ্রিক ‘ঈশ্বরের সঙ্গে কথা বলা’র পরই ৭ মিনিট ৪৩ সেকেন্ডের ঝড় তোলে রিয়াল

গোলের পর গুলেরের সঙ্গে এনদ্রিকের উদ্‌যাপন

advertisement

অলিম্পিকো স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩–১ গোলে এগিয়ে ছিল এএস রোমা। মিনিট দশেক পর যখন শেষ বাঁশি বাজল স্কোরলাইন দেখে চোখ ছানাবড়া হওয়ার জোগার। ৭ মিনিটের মধ্যে ৩ গোল করে উল্টো রোমাকেই ৪–৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ!চ্যাম্পিয়নস লিগের ভক্ত হলে রিয়ালের এমন ঘুরে দাঁড়ানো দেখে অবশ্য অবাক হওয়ার কিছু নেই।

রোমার দর্শক হতাশ হয়ে মাঠ ছাড়া সময় বলতে পারেন, ‘ওই তো, ওঁরা এরকমই করে!’ সেটা বেশির ভাগ সময়ই চ্যাম্পিয়নস লিগে আর দুই গোলে পিছিয়ে পড়ার ওই জায়গা থেকে কেউ ঘুরে দাঁড়াতে পারলে সেটা রিয়ালই পারে।সেই প্রমাণ রয়েছে ইতিহাসেই। ২০০৪ সালে রোমা, ২০২৩ সালে লিভারপুল, ২০২৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড এবং গতকাল রাতে রোমা—এই চার ম্যাচে দুই গোলে পড়েও ঘুরে দাঁড়িয়ে জেতা দল রিয়াল।

রোমার বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে চার ম্যাচে দুই গোল ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের রেকর্ড গড়ল মাদ্রিদের ক্লাবটি।তাতে রিয়াল কোচ জোসে মরিনিওর সিদ্ধান্ত নেওয়ার মুনশীয়ানা ছিল চোখে পড়ার মতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর