ন্যাশনাল ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন ব্যাংকটির সাধারণ গ্রাহকেরা তাঁদের আমানত তুলতে পারবেন চাহিদা অনুযায়ী। আমানত ফেরত চেয়ে গত চার দিনে যেসব গ্রাহক আবেদন করেছেন, তাঁদের আজ আমানত ফেরত দেওয়া শুরু করবে ব্যাংকটি। ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা যায়, আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করতে এরই মধ্যে ৭ হাজার কোটি টাকা ধার পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা বা গ্যারান্টির বিপরীতে এই টাকা দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। গ্যারান্টির বিপরীতে ধারের এই টাকা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একগুচ্ছ শর্তও দিয়েছে ন্যাশনাল ব্যাংককে। যার অন্যতম হলো এই অর্থ থেকে ব্যাংকটির সাবেক বা বর্তমান কোনো পরিচালকের আমানতের টাকা ফেরত দেওয়া যাবে না। এ ছাড়া ধারের এই অর্থে কোনো ঋণ দেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক গত সোমবার ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।