অ্যাপল হোমভিউ
প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি এই নতুন যন্ত্রের নাম হোমভিউ। এতে আছে ছোট একটি পর্দা বা মনিটর। ঘরে ঢুকে এই পর্দার সামনে দাঁড়ালে দেখা যাবে ক্যালেন্ডার, ছবি ও আবহাওয়ার খবর। চাইলে কথা বলেই গান চালানো যাবে, ভিডিও কলে কথা বলা, এমনকি ঘরের স্মার্ট যন্ত্রপাতিও এটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। নির্দেশনা শুনে এসব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।১৩ অক্টোবর হোমভিউ নামের এই স্মার্ট হোম ডিভাইসের ঘোষণা দিয়েছে অ্যাপল।
প্রায় এক দশকের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির বাজারে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় উদ্যোগ। নতুন এই যন্ত্রের মাধ্যমে অ্যাপল চাইছে, মানুষের দৈনন্দিন জীবনে তাদের নতুন এআই–সুবিধাসম্পন্ন সিরি সহকারীকে আরও বেশি ব্যবহারযোগ্য করে তুলতে।কী আছে এই হোমভিউয়েহোমভিউ দেখতে অনেকটা ছোট পর্দাযুক্ত স্পিকারের মতো। এতে আছে ৭ ইঞ্চির একটি পর্দা, যার নিচে রয়েছে স্পিকার। চাইলে দেয়ালে লাগানোর উপযোগী সংস্করণও কিনতে পারবেন ব্যবহারকারীরা।
যন্ত্রটির দাম ২৯৯ ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।