advertisement
advertisement

বিয়েবাড়ির গায়ক থেকে প্যান–ইন্ডিয়ান তারকা, এখন পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
বিয়েবাড়ির গায়ক থেকে প্যান–ইন্ডিয়ান তারকা, এখন পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা

বড় তারকাদের আস্থার নাম অনিরুদ্ধ রবিচন্দর। কোলাজ

advertisement

বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, কখনো জুটেছে শুধু পান। সেই অনিরুদ্ধ রবিচন্দরই এখন ভারতের সবচেয়ে আলোচিত সুরকারদের একজন। রজনীকান্ত, বিজয় থেকে শাহরুখ খান—দক্ষিণ ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে তাঁর সুর ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। আজ ১৬ অক্টোবর অনিরুদ্ধের জন্মদিন। ১৯৯০ সালের এই দিনে চেন্নাইয়ে জন্ম নেওয়া এই সংগীত পরিচালক আজ ৩৬ বছরে পা দিলেন।

বিয়েবাড়িতে ৫০০ রুপির গান আজকের অনিরুদ্ধকে দেখে শুরুর দিনগুলোর কথা কল্পনা করা কঠিন। অথচ নিজের সংগীতজীবনের শুরুর সময়ের স্মৃতি বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, কখনো আবার পারিশ্রমিকের বদলে শুধু পান পেয়েছেন। অর্থের চেয়ে তখন বড় ছিল গান গাওয়ার আনন্দ, মঞ্চে ওঠার উত্তেজনা আর মানুষের সামনে নিজের সংগীত তুলে ধরার সুযোগ।

অবশ্য অনিরুদ্ধের পথচলাকে একেবারে শূন্য থেকে উঠে আসার গল্প বললে পুরো বাস্তবতা ধরা পড়ে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর