advertisement
advertisement

তল্লাশিতে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচা থেকে বেরিয়ে এল ১৯৮ ইয়াবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
তল্লাশিতে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচা থেকে বেরিয়ে এল ১৯৮ ইয়াবা

জাকিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট থানায়

advertisement

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।আটক জাকিরুল ইসলাম (৩৯) ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে একটি দল ওই বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যান।

এ সময় জাকিরুলকে আটক করা হয়।পুলিশ জানায়, তল্লাশি করে জাকিরুলের লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর