সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক নদের পাড়ে বনবিড়ালের ছবিটি তোলা হয়
ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামে একটি বড় বেসরকারি সংস্থার প্রধান কার্যালয়। সংস্থাটির প্রধান নির্বাহী ড. মুহম্মদ শহীদ উজ জামানের কাছে একবার অনুরোধ করেছিলাম, কয়েক একর জমিতে দেশের সব প্রজাতির গাছের অন্তত দুটি করে চারা রোপণ করা যায় কি না। তিনি সেখানে দুর্লভ প্রজাতির গাছের একটি উদ্যান গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন। দুই বছর ধরে সেই কাজ চলছে।
গত বছরের রোপণ করা চারাগুলোর অবস্থা দেখতে এবং আরও কিছু দুর্লভ প্রজাতির চারা লাগাতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঠাকুরগাঁও গিয়েছিলাম।দেশের স্বনামধন্য আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী বেশ কিছুদিন ধরেই বলছিলেন, ‘ঠাকুরগাঁও আসুন, খ্যাঁকশিয়াল দেখাব।’ ইএসডিওর জমিতে চারা রোপণের কাজ শেষে তাঁর সঙ্গে গেলাম খ্যাঁকশিয়াল দেখতে। সেখানে গিয়ে মনে হলো, খ্যাঁকশিয়ালদের সঙ্গে রাহীর বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে।
আমাদের খুব কাছেই একটি স্ত্রী খ্যাঁকশিয়াল বসে আছে, হাঁটাহাঁটি করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।