advertisement
advertisement

ইমরানকেও নওয়াজ–বেনজিরের মতো সমঝোতায় বাধ্য করা হচ্ছে: বিরোধীদলীয় নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ইমরানকেও নওয়াজ–বেনজিরের মতো সমঝোতায় বাধ্য করা হচ্ছে: বিরোধীদলীয় নেতা

পাকিস্তানের সাবেক তিন প্রধানমন্ত্রী—নওয়াজ শরিফ, বেনজির ভুট্টো ও ইমরান খান

advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে একটি সমঝোতায় বাধ্য করা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর সঙ্গে যে ধরনের সমঝোতা হয়েছিল, এটাও তেমনই।গতকাল শুক্রবার এমন দাবি করেন পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই।মাহমুদ খান আচাকজাই এমন এক ব্যবস্থার কথা বলেছেন, যার আওতায় ক্ষমতাচ্যুত হওয়া পাকিস্তানের ওই দুই সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে নির্বাসনে চলে গিয়েছিলেন।এ দুই সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে নওয়াজ শরিফ তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বন্দী হন।

সরকারের সঙ্গে সমঝোতার পর ২০০০ সালে নওয়াজ পাকিস্তান ছাড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর