‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ মেলায় শিক্ষার্থীদের সরাসরি সেবা দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এ আয়োজনের উদ্যোক্তা প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিল
রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ আজ শনিবার শেষ হচ্ছে। ‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মেলায় বিদেশে উচ্চশিক্ষা, ভর্তিপ্রক্রিয়া ও বৃত্তিসংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান সরাসরি সেবা প্রদান করছে। গবেষণা সংস্থায় কর্মরত মিনহাজ হোসেন কিংবা স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রাইসা মেহেরিনের মতো অনেকেই নির্ভরযোগ্য পরামর্শক প্রতিষ্ঠানের খোঁজে মেলায় আসেন। আয়োজনটির ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ডিজিটাল সংযোগে সহায়তা দিচ্ছে আম্বার আইটি লিমিটেড।
সরাসরি মেলার পাশাপাশি প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে বিষয় নির্বাচন, এসওপি ও অন্যান্য নথিপত্র তৈরির ওপর বিশেষ ফেসবুক লাইভ আয়োজন করা হয়। এছাড়া সশরীর উপস্থিত হতে না পারা আগ্রহীদের সুবিধার্থে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে মেলার অনলাইন কার্যক্রম চালু থাকবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।