কুড়িগ্রামের চিলমারীতে জেলের জালে ধরা পড়া ৯০ কেজির বাগাড়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নিয়ে দেড় হাজার টাকা কেজি দরে ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন।গতকাল শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকার নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাজারে তুললে তা দেখতে উৎসুক লোকজন ভিড় করেন।
আজ শনিবার মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পড়লে এলাকায় আলোচনা তৈরি হয়।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ ধরা দণ্ডনীয় অপরাধ।
আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় প্রকাশ্যে বাগাড় শিকার ও বিক্রি হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার চিলমারীর পুটিমারী এলাকার ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন জেলে নরেন্দ্র নাথ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।