advertisement
advertisement

নরসিংদীতে বিয়ের ৯ মাসের মাথায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
নরসিংদীতে বিয়ের ৯ মাসের মাথায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু

কলেজশিক্ষক মোসাদ্দেক হাসান

advertisement

নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (২৬) নামের এক কলেজের প্রভাষক মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার আগে তিন দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।মোসাদ্দেক হাসান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন।

তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে খিলপাড়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। মাত্র ৯ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।পরিবারের সদস্যরা জানান, মাসখানেক আগে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মোসাদ্দেক। তখন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। কয়েক দিন আগে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মোসাদ্দেক। তিন দিন আগে জ্বর ও বমির সমস্যা নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁর জ্বর বেড়ে যায় ও খিঁচুনি শুরু হয়।

বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর