সোনালি কুলকার্নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বলিউডের পরিচিত মুখ সোনালি কুলকার্নি। ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘সিংহাম’ ইত্যাদি সিনেমা তাঁকে হিন্দি চলচ্চিত্রের দর্শকের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। তবে পর্দার এই অভিনেত্রীর শৈশব কেটেছে সাধারণ এক পরিবারে। সংসারের খরচ চালাতে নানা কাজ করতেন তাঁর মা। কখনো চাটনি বিক্রি করতেন, কখনো বানাতেন টিফিন। বাড়িতে চালাতেন শিশুদের দেখাশোনার কেন্দ্রও। মায়ের এসব কাজে সহযোগিতা করতেন সোনালি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, কীভাবে নিজের উপার্জন ও করসংক্রান্ত অভিজ্ঞতা তাঁকে অর্থের মূল্য বুঝতে শিখিয়েছে। সংসার চালাতে মায়ের সংগ্রাম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি বলেন, তাঁদের পরিবারে কখনো এত টাকা ছিল না যে আয়কর দিতে হবে। সংসারের খরচ মেটাতে তাঁর মাকে নানা কাজ করতে হতো। সোনালি বলেন, ‘আমার পরিবার খুবই সাধারণ ছিল।
আমাদের কখনো এত টাকা ছিল না যে আয়কর দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।