শুষ্ক মৌসুমের শুরুতে কমে এসেছে লালাখালের পানি
লালাখাল বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন সারি নদীর পানি এখানে এসে স্বচ্ছ নীল আর সবুজ রং ধারণ করে। এখানে সারা বছরই নৌকায় করে ঘুরতে আসেন দর্শনার্থীরা। তবে বর্ষার শেষে বা শুষ্ক মৌসুমে শুরুতে লালাখালের পানির রং, স্বচ্ছতা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায় বহুগুণ।
ছবিগুলো সম্প্রতি তোলা।শুষ্ক মৌসুমের শুরুতে কমে এসেছে লালাখালের পানি ক্রমেই ফিরছে পানিতে স্বচ্ছতা পাহাড়ের কোলে এঁকেবেঁকে চলেছে লালাখাল খালের পানিতে ভাসছে পর্যটকদের নৌকাশুষ্ক মৌসুমে লালাখালের পানি সবুজাভ হয়ে ওঠে প্রতিদিন অনেক দর্শনার্থী লালাখালে ঘুরতে আসেন সবুজ পাহাড় আর গাছের মাঝখানে লালাখাল নৌকায় ঘুরে লালাখালের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকেরা
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।