advertisement
advertisement

নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান

নাসার ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইটে তোলা অদ্ভুত গর্তের ছবি

advertisement

অস্ট্রেলিয়ার মরুভূমিতে লুকিয়ে থাকা বিশাল আকারের অদ্ভুত এক গর্তের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় এই গর্তের ছবি তুলেছে নাসার ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট। পায়ের আদলে তৈরি অদ্ভুত গড়নের গর্তটির নাম দেওয়া হয়েছে ‘স্পাইডার ক্রেটার’।

দুর্গম এলাকা হওয়ায় গর্তটির পুরো অংশ কেবল আকাশ থেকে স্পষ্ট বোঝা যায়।স্যাটেলাইটের তোলা উচ্চ রেজোল্যুশনের ছবি ও খনিজ বিশ্লেষণের মাধ্যমে স্পাইডার ক্রেটারটি পর্যবেক্ষণ করে সেখানে প্রাচীনকালে উল্কাপাত হওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, অদ্ভুত এই গর্ত মূলত উল্কাপাতের স্থান, যা কোটি কোটি বছর ক্ষয়ের ফলে মাকড়সার মতো আকৃতি ধারণ করেছে। ডিম্বাকৃতির এই গর্ত ৮ বাই ৭ মাইল এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে।

গর্তের কেন্দ্রে থাকা মাকড়সার মতো অংশটি আকারে প্রায় আড়াই মাইল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর