ব্যাংকে লেন দেন চলছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটির ঘোষণা আগেই হয়েছে। তবে তার আগে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে। ব্যাংকও খোলা।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার হলেও অফিস ও ব্যাংকের কার্যক্রম চলছে।
দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেছুটির মধ্যে যা যা খোলা থাকবেএদিকে আসন্ন টানা ছুটি শুরু হতে চললেও জরুরি পরিষেবা এ ছুটির আওতাবহির্ভূত থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।