আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসি অবসর নেওয়ার পর তাঁর সামনে এখন দল পুর্নগঠনের চ্যালেঞ্জ
মেসি–পরবর্তী যুগ! গত আগস্টে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই কথাটা বেশ আলোচিত হচ্ছে। মাঠে সেই সময়টা শুরু হচ্ছে নভেম্বরে ফিফা আন্তর্জাতিক আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ দিয়ে।চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলেন মেসি। এরপর অপেক্ষা ছিল নভেম্বরের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হওয়ার।
গতকাল তা নিজেদের ওয়েবসাইটে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুয়েনস এইরেসে আগামী ১৩ নভেম্বর ‘রিও দে লা প্লাতা’ ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে তিন দিন বিরতির পর ১৭ নভেম্বর কর্দোবায় দ্বিতীয় ম্যাচে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ কোস্টারিকা।মেসির অবসর নেওয়ার পর উরুগুয়ে ম্যাচ দিয়ে তাঁকে ছাড়াই পথচলা শুরু করবে আর্জেন্টিনা ফুটবল দল।
ম্যাচের ভেন্যু আনুষ্ঠানিকভাবে এখনো ঠিক না হলেও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, বোকা জুনিয়র্সের স্টেডিয়াম লা বোমবোনেরায় হওয়ার সম্ভাবনাই বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।