advertisement
advertisement

যুদ্ধাপরাধের অভিযোগ থাকা মিয়ানমারের জান্তা প্রেসিডেন্ট কীভাবে প্রতিবেশীদের আনুকূল্য আদায় করছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
যুদ্ধাপরাধের অভিযোগ থাকা মিয়ানমারের জান্তা প্রেসিডেন্ট কীভাবে প্রতিবেশীদের আনুকূল্য আদায় করছেন

মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের আগে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে স্বাগত জানাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ৮ অক্টোবর ২০২৬

advertisement

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংকে গত সেপ্টেম্বরে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানায় দেশটির সরকার। তখন দেশটি জোর দিয়ে বলেছিল, এই সফরের অর্থ মিন অং হ্লাইংয়ের সরকারকে স্বীকৃতি দেওয়া নয়। মালয়েশিয়ার এক কর্মকর্তা জানিয়েছিলেন, দেশটিতে থাকা মিয়ানমারের শরণার্থী ও অভিবাসীদের ‘দীর্ঘদিনের সমস্যা’ সমাধান করাই এ সফরের উদ্দেশ্য।

কিন্তু গত সপ্তাহে মিন অং হ্লাইং যখন কুয়ালালামপুরে পৌঁছান, তখন তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। অভ্যর্থনায় ছিল গার্ড অব অনারও। ২০২১ সালে এই সাবেক সেনাপ্রধানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে মিয়ানমারে যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তা এখনো চলছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমার সরকার নিজ খরচে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত।

মালয়েশিয়ায় শরণার্থীবিরোধী মনোভাব বাড়তে থাকায় এ বক্তব্য দেশটির মানুষের মনোযোগ আকর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর