advertisement
advertisement

২০১৯ সালের সেই স্মৃতি ফেরানোর আশা বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
২০১৯ সালের সেই স্মৃতি ফেরানোর আশা বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজের ট্রফির সামনে তিন অধিনায়ক— (বাঁ থেকে) বাংলাদেশের লিটন দাস, আফগানিস্তানের রহমত শাহ আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা

advertisement

৭ বছর! সময়টা নেহাত কম নয়। এই সময়ে বাংলাদেশের ক্রিকেটে কত জয়, কত পরাজয়, কত স্বপ্নভঙ্গের গল্প। বদলেছে অধিনায়ক, বদলেছে দল। কিন্তু একটি স্মৃতি আর নতুন করে লেখা হয়নি। ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি।বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের স্মৃতির অ্যালবামে এমন ছবি মাত্র একটি। ৯ বছর আগে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়।

এরপর আর কোনো ত্রিদেশীয় সিরিজেই খেলা হয়নি বাংলাদেশের।অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ। আবুধাবিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বিকেল সাড়ে পাঁচটায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু। তৃতীয় দল আফগানিস্তান।প্রতিপক্ষের নাম শুনে শিরোপার স্বপ্ন দেখা যেতেই পারে। কিন্তু বাস্তবতা সতর্ক করছে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হয়েছিল ধবলধোলাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর