সময়ের সঙ্গে প্রয়োজনের গণ্ডি পেরিয়ে ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে নিউইয়র্কের ইতিহাসের অংশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সেন্ট্রাল পার্কে টগবগিয়ে ছুটে চলে ঘোড়ার গাড়ি। এক-দুই বছর নয়, দেড় শ বছরের বেশি সময় ধরে চলছে এই ঐতিহ্য। সময়ের সঙ্গে প্রয়োজনের গণ্ডি পেরিয়ে ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে নিউইয়র্কের ইতিহাসের অংশ, পর্যটকদের অন্যতম আকর্ষণ। গাড়িতে চড়ার অভিজ্ঞতা নিতে সেন্ট্রাল পার্কে যান অসংখ্য দর্শনার্থী।
তবে দীর্ঘদিনের এই ঐতিহ্য এবার বন্ধ হওয়ার মুখে।সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন নিউইয়র্ক নগরের আইনপ্রণেতারা। প্রাণী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ ব্যবস্থার বিরোধিতা করে আসছেন। এর মধ্যে গত বসন্তে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা।
১৮ বছর বয়সী এক পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি বন্ধের দাবি আরও জোরালো হয়ে ওঠে।সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন নিউইয়র্ক নগরের আইনপ্রণেতারাআগামী সপ্তাহে নিউইয়র্ক সিটি কাউন্সিলে এ-সংক্রান্ত একটি বিলের ওপর ভোটাভুটি হওয়ার কথা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।