advertisement
advertisement

যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের

গুলিতে নিহত তারেক হোসেন ও আহত তাফসির আলম (বাঁ থেকে)

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন (২৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম (২২) নামে আরেক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। এ ঘটনায় মো. জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত তারেক হোসেন সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। আর গুলিবিদ্ধ তাফসির আলম একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই যুবদল নেতা সাদ্দাম হোসেনের অনুসারী।এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, রাত ১০টা ৫৫ মিনিটে তারেক হোসেন ও তাফসির আলম একটি মোটরসাইকেলে সাদ্দাম হোসেনের কার্যালয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর