advertisement
advertisement

চার দিনের সফরে ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
চার দিনের সফরে ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

advertisement

পারফর্মিং আর্টসবিষয়ক দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় চার দিনের সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আসা এই দলে কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও বাদ্যযন্ত্রশিল্পীরা রয়েছেন।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু। এ সময় পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি এবং সংশ্লিষ্ট প্রটোকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে শিল্পীরা ১৭ ও ১৮ অক্টোবর ইসলামাবাদের পিএনসিএ এবং লোক ভির্জায় আয়োজিত ‘বাংলাদেশ কালচারাল সন্ধ্যা’ অনুষ্ঠানে নিজস্ব পরিবেশনা উপস্থাপন করবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর