advertisement
advertisement

জ্বরের সঙ্গে কোন ধরনের লক্ষণ দেখা দিলে হাসপাতালে যোগাযোগ করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
জ্বরের সঙ্গে কোন ধরনের লক্ষণ দেখা দিলে হাসপাতালে যোগাযোগ করতে হবে

জ্বর নিজে কোনো রোগ নয়, উপসর্গমাত্র

advertisement

মৌসুম পরিবর্তনের এই সময় ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব। আবার প্যারাসিটামল খাইয়েও জ্বর কমছে না, এমন পরিস্থিতিও ঘটছে। জ্বর না কমলে উদ্বেগ বাড়ে বটে। কিন্তু মনে রাখবেন জ্বর নিজে কোনো রোগ নয়, উপসর্গমাত্র। এর পেছনে থাকতে পারে ফ্লু, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, প্রস্রাবে সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ, হেপাটাইটিস থেকে শুরু করে নানা কারণ।

ডেঙ্গুসহ ভাইরাসের কারণে অন্যান্য অনেক জ্বর সাধারণত তিন–চার দিন বা এক সপ্তাহ, কখনো তারও বেশি সময় থাকতে পারে। কিন্তু জ্বর হলে শুধু জ্বরের মাত্রাই গুরুত্বপূর্ণ নয়।কোন কোন বিষয়ে নজর রাখা জরুরি পানিশূন্যতা হচ্ছে কি না লক্ষ রাখুন। মুখ, জিব শুকানো ও প্রস্রাবের পরিমাণ খেয়াল করুন। বেশি করে পানি পান করুন। ডাবের পানি, স্যুপ, খাবার স্যালাইন বা অন্যান্য তরল খাবার পর্যাপ্ত পান করতে হবে (দৈনিক প্রায় ২ দশমিক ৫ লিটার)।

যথাসম্ভব বিশ্রাম নিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর