advertisement
advertisement

‘সিংহাসন খালি করো, জনগণ আসছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
‘সিংহাসন খালি করো, জনগণ আসছে’

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে

advertisement

ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকায় কারসাজির অভিযোগে চলমান আন্দোলন নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, এই আন্দোলন এখন ‘সরকার পরিবর্তনের লড়াইয়ে’ পরিণত হয়েছে। প্রশান্ত ভূষণের মতে, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার।

সুপ্রিম কোর্টের রাষ্ট্রদ্রোহসংক্রান্ত পর্যবেক্ষণ অনুযায়ী, সহিংসতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত না হলে সরকারের প্রতি মানুষের অসন্তোষ সৃষ্টি করা অপরাধ নয়।কিন্তু বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজনাথ সিং, নিতিন নবীন, সংবিৎ পাত্রসহ অনেকে এর সমালোচনা করেছেন।

তাঁদের অভিযোগ, বিরোধীরা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি, বাংলাদেশে ঘটে যাওয়া পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি, বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ কিংবা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে।বিজেপির এই বক্তব্যের মূল সমস্যা হলো, সরকার পরিবর্তনের দাবিকে তারা রাষ্ট্রবিরোধী, অসাংবিধানিক ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক হিসেবে তুলে ধরছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর