জীর্ণ দালানটির গদিঘর হিসেবে পরিচিত
জীর্ণ দালানটির সঙ্গে জড়িয়ে আছে রায়েরবাজারের জমজমাট মৃৎশিল্পের বাণিজ্য, মানবকল্যাণকর নানা উদ্যোগ, সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প আর একটি রক্তাক্ত সময়ের স্মৃতি। শত বছরেরও বেশি সময় ধরে নীরবে দাঁড়িয়ে থাকা গদিঘর দেখতে গিয়েছিলেন তৌহিদুল ইসলামঢাকার রায়েরবাজারের এ এলাকার নাম গদিঘর। নামটি হয়েছে শতাধিক বছরের পুরোনো একতলা একটি ভবনকে কেন্দ্র করে। সড়কের পাশ দিয়ে হেঁটে বা রিকশায় যাওয়ার পথে পুরোনো স্থাপনাটির দিকে তাকিয়েছি বহুবার।
অনেকের মতো সেই তাকানোর মধ্যে ছিল একরাশ কৌতূহল। কিন্তু মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা গলির মুখের পাশে শেরে বাংলা রোড–লাগোয়া ভবনটিতে কোনো নামফলকই নেই।শেষে কৌতূহল আর ধরে রাখতে না পেরে ১১ সেপ্টেম্বর সশরীর গিয়ে হাজির হই। অযত্নে থাকা একটি কালো সাইনবোর্ডে সাদা অক্ষরে লেখা—‘গদিঘর, স্থাপিত ১৯১৮ ইং’। প্রাঙ্গণে ঢুকে পড়ি। কাছে গিয়ে দেখা যায় দখিনদুয়ারি দালানটি জরাজীর্ণ। লোনা ধরা দেয়ালের কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা।
কোথাও জমেছে শেওলা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।