advertisement
advertisement

নৌযানশুমারির দেড় মাস পরও সম্মানীর টাকা পাননি ৩৫০০ গণনাকারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
নৌযানশুমারির দেড় মাস পরও সম্মানীর টাকা পাননি ৩৫০০ গণনাকারী

বিবিএস ও নৌপরিবহন অধিদপ্তরের লোগো

advertisement

দেশে ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা জানতে ১০ দিন ধরে তথ্য সংগ্রহ করেন সাড়ে তিন হাজার গণনাকারী। শুমারির কাজ শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও তাঁরা সম্মানীর টাকা পাননি। কবে পাবেন, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই তাঁদের কাছে।গণনাকারীদের কয়েকজনের অভিযোগ, অতীতে জরিপ ও শুমারিতে কাজ করে সম্মানী পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। টাকা পেতে তাঁরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে যোগাযোগ করছেন।

কিন্তু কবে টাকা দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না।বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিবিএস। সংস্থার কর্মকর্তারা বলছেন, অর্থের সংস্থান ও অর্থছাড়ের প্রক্রিয়া শেষ না হওয়ায় টাকা দেওয়া যাচ্ছে না। এ মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হবে বলে আশা করছেন তাঁরা। এরপর গণনাকারীদের মধ্যে সম্মানীর টাকা বিতরণ করা হবে।বিবিএস সূত্র জানায়, গত ২০ আগস্ট সারা দেশে একযোগে নৌযানশুমারি শুরু হয়। শেষ হয় ২৯ আগস্ট।

নৌপরিবহন অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় শুমারিটি পরিচালনা করেছে বিবিএস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর