বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট
বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনা বিষয়ে বেশ আলাপ-আলোচনা চলছে ইদানীং।অন্তর্বর্তী সরকারের সময়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ঘোর দর-কষাকষি চলছে, তখন বোয়িং কোম্পানির ১৫টি বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে বোয়িং থেকে আরও ১০টি এবং সম্প্রতি ইউরোপের এয়ারবাস কোম্পানি থেকে আরও ১০টি জাহাজ কিনছে বিমান। সাকল্যে বাংলাদেশ বিমান ৩৫টি জাহাজ কিনবে।
জাহাজগুলো কিনতে যে বিপুল ব্যয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা কীভাবে নির্বাহ করা হবে, এ নিয়ে অনেকেই তাঁদের অস্বস্তির কথা ব্যক্ত করছেন। জাহাজগুলো আগামী ১০ থেকে ১২ বছরে বিমানের বহরে যুক্ত হবে।বাংলাদেশ বিমান নিয়ে আমার একটু বেশি আগ্রহের কারণ খানিকটা এই যে ২০০৭ সালে বিমান করপোরেটাইজ করার সময়, প্রথম যে পরিচালনা পরিষদ নিয়োগ করা হয়, পররাষ্ট্রসচিব হওয়ার সুবাদে সেই পরিষদে আমি ছিলাম একজন সদস্য।
১০০ টাকা মূল্যের একটি করে শেয়ার কিনে আমরা সাতজন এর শেয়ার হোল্ডার হই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।