advertisement
advertisement

গাজীপুরে এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
গাজীপুরে এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেডে আগুন জ্বলছে। আজ শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়

advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একজন শ্রমিকনাম প্রকাশ না কারার শর্তে কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর