advertisement
advertisement

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আইন কার্যকর হওয়ার এক দিন আগেই স্থগিত করলেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আইন কার্যকর হওয়ার এক দিন আগেই স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করমর্দন করছেন

advertisement

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার এক দিন আগেই তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত মাসে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিধান রেখে একটি আইনে সই করেছিলেন তিনি। ওই আইনে রাশিয়ার পণ্যে শুল্ক আরোপ এবং রুশ তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান ছিল।স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউস এক নির্বাহী আদেশ প্রকাশ করেছে।

ওই আদেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞা ও শুল্কের ওপর এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতেই গত মাসে ওই আইন পাস করা হয়েছিল। তবে ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রতি অপেক্ষাকৃত নমনীয় অবস্থান নিয়েছেন। বিপরীতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে আসছেন।

এমনকি ইউক্রেনে একজন নতুন নেতা নির্বাচনের সময় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর