advertisement
advertisement

সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন, খেলছেন না জ্বরে ভোগা মিরাজও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন, খেলছেন না জ্বরে ভোগা মিরাজও

ম্যাচের আগের ওয়ার্ম আপে লিটন

advertisement

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এবং আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহর সঙ্গে গতকাল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অধিনায়ক হিসেবে সিরিজের আগে করেছেন সংবাদ সম্মেলনও। অথচ সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলছেন না লিটন দাস।

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ–অধিনায়ক তাওহীদ হৃদয়।শুধু আজ নয়, নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে তাঁর অধিনায়কত্ব শুরু করার কথা ছিল।টসের সময় সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়ই প্রথম জানান চোটের কারণে ম্যাচটা খেলছেন না লিটন। একটু পর এল আরও বড় দুঃসংবাদ।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, চোটের কারণে এই সিরিজেই খেলা হবে না লিটনের।বায়েজীদ বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর