এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়। তবে ভারতকে নিয়ে ছড়িয়ে পড়া এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি।
এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি।বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’অর্থাৎ সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান।
একই দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।