তানভীর শাহরিয়ার রিমন
আমার ছেলে ও মেয়ে জেন–জি প্রজন্মের। ওদের সঙ্গে কথা বললে বুঝতে পারি, আমার বয়সীদের সঙ্গে ভাবনার পার্থক্য কতটা। জীবনের লক্ষ্য, কাজের ধরন, সৃজনশীলতা, এমনকি সফলতার সংজ্ঞাও ওদের কাছে অন্য রকম।আমাদের প্রজন্মের অনেকের কাছে নিজের একটি বাসা মানেই জীবনের বড় অর্জন এবং নিরাপত্তা, স্থায়িত্ব আর আবেগের একটি ঠিকানা। কিন্তু ওদের দেখি, এই বিষয়টিও একটু অন্যভাবে ভাবে।
কোথায় পড়বে, কোথায় কাজ করবে, কেমন জীবন চায়—সেই হিসাবের মধ্যে নিজের বাসার জায়গা কোথায়, সেটিও বুঝতে চায়।আমার মনে প্রশ্ন জাগে, আজকের জেন–জি আর আগামী দিনের জেন–আলফা যখন আবাসনের মূল সিদ্ধান্তগুলো নেবে, তখন তারা কেমন বাসা চাইবে? আমরা আজ যে ধরনের অ্যাপার্টমেন্ট বানাচ্ছি, সেগুলো কি তাদের চাহিদা পূরণ করতে পারবে?
যদি আরও সহজ করে বলি, আজ থেকে ১০, ২০ কিংবা ৩০ বছর পর বাংলাদেশের মানুষের কেমন আবাসন লাগবে?এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মনে হয়, জমির আগে মানুষকে নিয়ে ভাবতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।