advertisement
advertisement

কক্সবাজারের সেই পোড়া রিসোর্টে গিয়ে যা দেখা গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
কক্সবাজারের সেই পোড়া রিসোর্টে গিয়ে যা দেখা গেল

আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট আজ সকালে

advertisement

বেলা তখন ১১টা। কক্সবাজার শহর থেকে ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্ট থেকে তখনো ধোঁয়া উঠছিল। পুড়ে যাওয়া কাঠের তক্তা ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দূর থেকে তিনতলা স্থাপনাটি বোঝা গেলেও ভেতরে কোথায় কক্ষ, কোথায় সিঁড়ি—তা চেনার উপায় ছিল না।রিসোর্টটিতে আটটি কক্ষ ছিল বলে স্থানীয় লোকজন জানান। দোতলা ও তিনতলায় ছিল পর্যটকদের থাকার কক্ষ।

নিচতলায় ছিল রেস্তোরাঁ ও কর্মীদের থাকার জায়গা। আজ শনিবার সকালে এই রিসোর্টে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।আগুনে পুড়ে যায় পুরো রিসোর্ট। আজ সকালেসরেজমিনে দেখা যায়, কক্ষগুলোর মেঝে, দেয়াল ও সিঁড়ির বড় অংশ ছিল কাঠের। সামনের সড়কের পাশে কাঠের খুঁটির ওপর তৈরি রেস্তোরাঁর একটি অংশও ছিল।

স্থানীয়দের ধারণা, স্থাপনাটিতে ব্যবহৃত কাঠের বেশির ভাগ ঝাউগাছের; কিছু কাঠ আকাশমণি ও গামারিরও হতে পারে।ঘটনাস্থলে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা ও পাশের দোকানের মালিক গিয়াস উদ্দিন এবং জালিয়াপালং ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার মোহাম্মদ আজিজের সঙ্গে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর