advertisement
advertisement

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

এভারটনের বিপক্ষে মাথায় আঘাত পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ

advertisement

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে তাদেরই মাঠে ২–০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে একটা অস্বস্তি রয়েই গেছে চেলসির। ম্যাচে মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে।ম্যাচশেষে চেলসি কোচ জাবি আলোনসো জানিয়েছেন, মাঠ ছাড়ার সময় জ্ঞান ছিল ৩৪ বছর বয়সী এই গোলকিপারের।

সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।আজ হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করতে গিয়ে এভারটন ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। দুজনই মাঠে চিকিৎসা নেন।

ব্র্যান্থওয়েট দ্রুত সেরে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়।বল পাঞ্চ করার সময় ব্র্যান্থওয়েটের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় এমিলিয়ানো মার্তিনেজেরচেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই মার্তিনেজকে চিকিৎসা দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর