advertisement
advertisement

সাধু-ভক্তদের সমাগমে মুখর ছেঁউড়িয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
সাধু-ভক্তদের সমাগমে মুখর ছেঁউড়িয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় জাতীয় পতাকা হাতে আবু বক্কর। আজ শনিবার বিকেলে লালন আখড়াবাড়ির সামনে

advertisement

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ির সামনে জাতীয় পতাকা হাতে ঘুরছিলেন ৭১ বছর বয়সী আবু বক্কর। তাঁর বাড়ি ভেড়ামারার ফকিরাবাদ গ্রামে। প্রায় ৫০ বছর ধরে লালনের আখড়াবাড়িতে আসছেন। ভেড়ামারার গোলাপনগরের সোলেমান শাহ তাঁর গুরু। মুক্তিযোদ্ধা সোলেমান শাহ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন।জীবিত থাকতে তিনি ভেড়ামারা থেকে নৌকায় লালন ধামে আসতেন। গুরুর পথ ধরে আবু বক্করও পাঁচ দশক ধরে এখানে আসছেন।

‘এখানে না এলে মন বাড়িতে টেকে না’, বললেন আবু বক্কর।আবু বক্করের কাছে ছেঁউড়িয়া কেবল একটি তীর্থস্থান নয়, দীর্ঘদিনের আত্মিক টান ও গুরুর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক ঠিকানা। সময় বদলেছে, আয়োজনের পরিসর বেড়েছে, কিন্তু আখড়াবাড়িতে আসার আকর্ষণ তাঁর কাছে ফুরায়নি।আজ শনিবার বিকেল থেকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে ফকির লালন শাহের তিরোধান দিবসের তিন দিনের আয়োজন।

সাধু-ফকিররা এখানে অষ্টপ্রহর সাধুসঙ্গে কাটাবেন, করবেন আত্মজিজ্ঞাসা, গানে গানে স্মরণ করবেন লালন সাঁইকে।কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হয়েছে ফকির লালন শাহের তিরোধান দিবসের তিন দিনের আয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর