নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সময় সচিবালয়ে রাত কাটিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন।
পরীক্ষা নেওয়ার এক দিন পর আজ শনিবার এই ফল প্রকাশ করা হলো।যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ফল প্রকাশের তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছে। পদটি ১১তম গ্রেডের; এর আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার।
গতকাল শুক্রবার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।