advertisement
advertisement

আগেই দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান, ঘটনাস্থলে পৌঁছার পরই কাউছারকে কুপিয়ে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
আগেই দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান, ঘটনাস্থলে পৌঁছার পরই কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লা জেলা পুলিশ ও এসআরবি-১১ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পুলিশ সুপারের কার্যালয়, ১৭ অক্টোবর ২০২৬

advertisement

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় যুবদল কর্মী আবু কাউছারকে (৪৫) হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের ভাষ্য, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন একটি জায়গায় কফির দোকান নির্মাণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। আগে থেকে প্রস্তুতি নিয়েই কাউছার ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালানো হয়েছিল।আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ ও এসআরবি-১১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পরে এসআরবি-১১-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম অভিযুক্ত তানজিরকে গ্রেপ্তারসহ অভিযানের তথ্য জানান। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে শুক্রবার মধ্যরাতে কুমিল্লা নগরের নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কাছাকাছি সময়ে তাঁর বড় ভাই তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা এলাকা থেকে গ্রেপ্তার করে এসআরবি-১১।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সদর উপজেলার ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীতে পাউবোর মালিকানাধীন একটি জায়গা নিয়ে কাউছার ও তাঁর বন্ধু শামীমের সঙ্গে তৌহিদ ও তাঁর বড় ভাই তানজিরের বিরোধ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর