স্টিব জবস, টিম কুক ও জন টার্নাস
কৃত্রিম বুদ্ধিমত্তাই অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের সামনে এখন বড় চ্যালেঞ্জ। প্রকৌশল ও পণ্য উদ্ভাবনে ২৫ বছরের অভিজ্ঞতা থাকলেও জন টার্নাসকে এবার বেশ বেগ পেতে হবে। এ ছাড়া বৈশ্বিক সরবরাহব্যবস্থা, বিনিয়োগকারীদের প্রত্যাশা ও প্রযুক্তি খাতের রাজনীতি—এসব সামাল দিতে হবে।
স্টিভ জবসের উদ্ভাবনী ঐতিহ্য আর টিম কুকের ব্যবসায়িক নেতৃত্বের পর অ্যাপলকে তিনি কোন পথে এগিয়ে নেন, সেটাই এখন দেখার বিষয়।গত ১ সেপ্টেম্বর অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন জন টার্নাস। এই কোম্পানিতে তাঁর কর্মজীবন ২৫ বছরের। প্রকৌশল ও পণ্য উদ্ভাবনের দক্ষতা কাজে লাগিয়ে তিনি ম্যাক কম্পিউটার, আইপ্যাড, এয়ারপডস ও আইফোনের মতো পণ্যের উন্নয়নে ভূমিকা রাখছেন।
প্রযুক্তির ব্যবহার ও ভোক্তাদের অভিজ্ঞতা বদলে দিতে এসব পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।