ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা মামলার অভিযোগপত্র দু–তিন দিনের মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।পুলিশ সুপার বলেছেন, মামলার তদন্ত প্রায় শেষ। ময়নাতদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র পুলিশের হাতে এসেছে।আজ শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ ও এসআরবি–১১ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ কথা বলেন।
যুবদল কর্মী আবু কাউছার হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদসহ দুজনকে আটকের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকেরা অপ্রতিম হত্যা মামলার অগ্রগতি জানতে চান। জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে।
আমাদের ময়নাতদন্ত প্রতিবেদন, চিকিৎসা–সংক্রান্ত নথি ও অন্যান্য কাগজপত্র—সবকিছু সম্পন্ন হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।