advertisement
advertisement

নাম বদলানোতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
নাম বদলানোতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ ট্রাম্প

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার তিন ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা হয়েছিল। দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছিল তাঁর দুই ছেলের নামে। সমালোচনার মুখে পরে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে আসে।

advertisement

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা যদি সত্য হয়, তাহলে আটলান্টিক মহাসাগরের নাম হয়ে যাবে ট্রাম্প মহাসাগর। মুখের কথায় বিশ্বের কত কিছুরই না নাম বদলে ফেলেছেন ট্রাম্প। মনে হয়, সবকিছুর নামই হতে হবে তাঁর নামে! বাংলাদেশেও মাঝেমধ্যে ‘সবই হবে আমাদের নামে’—এমন ঢেউ ওঠে।আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ ও নাম পরিবর্তনের সংস্কৃতি নিয়ে খুব কমই লেখালেখি হয়েছে।

স্বাধীনতার পর থেকে দেশে কত কিছুর নাম পরিবর্তন করতে হয়েছে বা করা হয়েছে, তার কোনো হিসাব নেই। নাম পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশই কি এখনো সবার সেরা?বাংলাদেশে প্রথম দফায় নাম পরিবর্তন শুরু হয় স্বাধীনতার পরপরই—আইনি বাধ্যবাধকতা ও যৌক্তিক কারণেই। পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের নামে যেসব প্রতিষ্ঠান ও স্থাপনা ছিল, সেগুলোর নাম পরিবর্তন করতে হয়েছিল। কেউ তা করেছেন খুশি মনে, কেউবা বেজার মনে।

এমনকি পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর নামও বদলে বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর