advertisement
advertisement

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

advertisement

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে।

এ সফর উপলক্ষে বাংলাদেশ ও জাপানের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বর্তমানে একটি জাপানি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে।প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর