জামাল ভূঁইয়া
বাংলাদেশ ফুটবল লিগে পাঁচ বছর পর গোল পেলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে গোল করেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে তিনি গোল পেলেও জয় পায়নি তাঁর দল ব্রাদার্স।
ম্যাচ শেষ হয়েছে ২–২ ড্রয়ে।২০২১ সালে ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে সর্বশেষ লিগ গোল করেছিলেন জামাল। পাঁচ বছর পর আবার লিগে গোল করে এই প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা হলো পাঁচটি।রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই ব্রাদার্সকে এগিয়ে দেন জামাল। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন তিনি। তবে ১০ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু।
বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স।দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে ২–২ সমতায় ফেরান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।