advertisement
advertisement

ঢাকায় শেষ হলো দুই দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’, অনলাইনে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
ঢাকায় শেষ হলো দুই দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’, অনলাইনে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’-এ একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিদেশে উচ্চশিক্ষার নানা তথ্য জানছেন এক শিক্ষার্থী। ১৭ অক্টোবর ২০২৬

advertisement

বিদেশে উচ্চশিক্ষার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এগোতে হবে, কোন বিষয়ে কোথায় ভালো ডিগ্রি নেওয়া যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া, বৃত্তিসহ নানা বিষয় নিয়ে আয়োজিত হলো ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।গতকাল শুক্রবার ও আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিল।উচ্চশিক্ষার নানা বিষয়ে জানতে সেখানে ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন। আজ ছিল মেলার শেষ দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা মেলায় আসেন। বিকেলে মেলা প্রাঙ্গণে তাঁদের ভিড় ছিল চোখে পড়ার মতো।‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি।

মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া-সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শের পাশাপাশি দেওয়া হয় প্রয়োজনীয় দিকনির্দেশনা।মেলায় অংশ নেওয়া শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানগুলোর স্টলে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর