নিখোঁজ আরিফ মিয়া ওরফে সালমানের হাড়গোড় নদী থেকে উদ্ধার করা হয়েছে
পাঁচ মাস পর উদ্ঘাটন হলো কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ আরিফ মিয়া ওরফে সালমান (১৯) হত্যার রহস্য। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নরসুন্ধা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অঙ্গের ৭৭টি হাড়।আজ শনিবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
গ্রেপ্তার চারজন হলেন সাকিব মিয়া, মো. মাফি, রফিক মিয়া ও রমজান মিয়া।পুলিশ সুপার বলেন, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে ইলিম বাজারের উদ্দেশ্যে বের হন আরিফ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডির তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রযুক্তির সহায়তায় আরিফ ও তাঁর বন্ধুদের মুঠোফোনের কথোপকথন ও গতিবিধি বিশ্লেষণ করে এ ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।এদিকে দীর্ঘ পাঁচ মাসেও ছেলের সন্ধান না পেয়ে গতকাল শুক্রবার সকালে হোসেনপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন আরিফের বাবা ফজলুর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।